Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

চাঁদপুরে ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

চাঁদপুরে ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ডেক্স রিপোর্ট:

চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভায় ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলেনা বেগম (৪০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মধ্য কলাদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হেলেনা বেগম মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামের মো. শাহজাহান খানের স্ত্রী। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে যান হেলেনা বেগম। এ সময় একটি কাপড় বিদ্যুতের তারের সংস্পর্শে আটকে ছিল। পরে লোহার একটি বস্তু দিয়ে কাপড়টি সরানোর চেষ্টা করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।

পরে ভবনের বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ডা. মেহেদী হাসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছিল।

মায়ের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের মাতম চলছে। চার সন্তানকে রেখেই মায়ের চলে যাওয়ায় পরিবারটিতে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তার ছায়া।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

11 November 2026

চাঁদপুরে ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

www.hostbuybd.com