Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চার মাসের প্রেমে বিয়ে; ছয় মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

চার মাসের প্রেমে বিয়ে; ছয় মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

ছয় মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চার বছরের প্রেমের সম্পর্কের পর ভালোবেসে বিয়ে করা এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নতুন সংসারের বয়স মাত্র ছয় মাস হলেও সোমবার (নভেম্বর ৯) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী বাজার এলাকার কবিরাজ বাড়ি থেকে নিপা আক্তার (২০) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নিপা আক্তার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হানিফ ব্যাপারীর মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী সিফাত ও শ্বশুর আবুল কালামসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।

নিহতের স্বজনদের অভিযোগ, স্বামীর নির্যাতন ও পারিবারিক কলহের কারণেই এই মর্মান্তিক পরিণতি হয়েছে। তাদের দাবি, স্বামী সিফাত নেশাগ্রস্ত ছিলেন এবং প্রায়ই নিপাকে মারধর করতেন। বিয়ের পর থেকেই যৌতুক ও আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল এবং একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

স্বজনরা আরও জানান, ঘটনার দিনও নিপাকে মারধর করা হয়। পরে তাকে বাবার বাড়িতে নিয়ে আসার চেষ্টা করা হলেও রাত হয়ে যাওয়ায় সকালে পাঠানোর কথা বলে শ্বশুরবাড়ির লোকজন তাকে রেখে দেন। এর কিছুক্ষণ পরই ফোনে নিপার মৃত্যুর সংবাদ জানানো হয়।

নিহতের বাবা হানিফ ব্যাপারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার মেয়ের ওপর নির্যাতন চালানো হচ্ছিল। একাধিকবার পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার পাইনি।’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষ থেকে ওড়না ঝুলন্ত অবস্থায় এবং অন্য একটি কক্ষ থেকে নিপার মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

11 November 2026

চার মাসের প্রেমে বিয়ে; ছয় মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

www.hostbuybd.com