Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • রঙ মেশানো শুঁটকি ও পচা মাংস বিক্রির দায়ে চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

রঙ মেশানো শুঁটকি ও পচা মাংস বিক্রির দায়ে চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

রঙ মেশানো শুঁটকি ও পচা মাংস বিক্রির দায়ে চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের বাবুরহাট বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে রঙ মিশিয়ে শুঁটকি মাছ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ এবং বাসি-পচা মাংস বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার দায়ে এ জরিমানা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উত্তম কুমার সরকারকে ১০ হাজার টাকা, আমিন পাটোয়ারীকে ৫ হাজার টাকা এবং একতা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে। এ সময় নষ্ট ও পচা মাংস এবং রঙ মেশানো শুঁটকি মাছ ধ্বংস করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি এবং অবৈধ মজুতদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

22 November 2026

রঙ মেশানো শুঁটকি ও পচা মাংস বিক্রির দায়ে চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

www.hostbuybd.com