Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • শিক্ষা
  • ইউজিসির খন্ডকালীন সদস্য হলেন চাঁবিপ্রবি উপাচার্য ড. পেয়ার আহম্মেদ

ইউজিসির খন্ডকালীন সদস্য হলেন চাঁবিপ্রবি উপাচার্য ড. পেয়ার আহম্মেদ

শিক্ষা ডেক্স:

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পক্ষ থেকে গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে স্বাক্ষরিত এক পত্রে ইউজিসির মাননীয় সচিব ড. মো. ফখরুল ইসলাম উপাচার্যকে বিষয়টি অবহিত করেন।

০৫ অক্টোবর ২০২৫ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এই মনোনয়ন কার্যকর হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (President’s Order No. 10 of 1973) এর ধারা (৪)(১)(সি) ও (৪)(৪)-এর বিধান অনুসারে কমিশন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মনোনয়ন পত্রে ইউজিসি কর্তৃপক্ষ অধ্যাপক ড. পেয়ার আহম্মেদকে অভিনন্দন জানান এবং কমিশনের পরিচালনায় তাঁর মূল্যবান পরামর্শ ও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন।

এদিকে, এই গৌরবময় মনোনয়ন দেওয়ায় ইউজিসি কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। তাঁর এই অর্জনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর আনন্দ প্রকাশ করে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা বিশ্বাস করেন, তাঁর বিস্তৃত জ্ঞান, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ ২০২৪ সালের ০৭ নভেম্বর চাঁবিপ্রবি’র উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন এবং ০৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

তিনি ২০১২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং সেখানে ২০১৮ সালে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি গ্রেড-১ অধ্যাপক হিসেবে উন্নীত হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনি সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিল সদস্য, রুলস অ্যান্ড রেগুলেশন প্রণয়ন সদস্যসহ আরও বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (ঢাকা ক্যাম্পাস), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইয়ামাগাটা বিশ্ববিদ্যালয় (জাপান)-সহ দেশ ও দেশের বাইরে মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। দেশি-বিদেশি জার্নালে তাঁর ৫৯টিরও বেশি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে তাঁর লেখা কয়েকটি পাঠ্য-পুস্তকও রয়েছে।

বার্তা প্রেরক: পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনসংযোগ দপ্তর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

04 October 2025

ইউজিসির খন্ডকালীন সদস্য হলেন চাঁবিপ্রবি উপাচার্য ড. পেয়ার আহম্মেদ

www.hostbuybd.com