Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনৈতিক
  • ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার: নাহিদ ইসলাম

ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শনিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “বাংলার ইতিহাস সহাবস্থান ও সম্প্রীতির ইতিহাস। এই মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ মিলেমিশে এক অনন্য মানবিক ঐতিহ্য গড়ে তুলেছে, যা আমাদের শক্তি ও গৌরব।”

তিনি শ্রীকৃষ্ণের জীবন ও কর্মের কথা স্মরণ করে বলেন, শ্রীকৃষ্ণ অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা, এবং দুর্বল-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন। বর্তমান বিশ্বে যখন বিভাজন ও অবিশ্বাস বাড়ছে, তখন তার এই শিক্ষা এক উজ্জ্বল দিশারী হিসেবে কাজ করে।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, “জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির প্রতীক।” তিনি বিশ্বাস করেন যে সামাজিক সম্প্রীতি রক্ষা করা সবার যৌথ দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে তার দল সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। “আমরা জানি দায়, দরদ ও সম্প্রীতির রাজনীতি ছাড়া সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়,” বলেন তিনি।

নাহিদ ইসলাম সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই দিনে আমাদের অঙ্গীকার হোক এমন একটি বাংলাদেশ গড়ার, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান মর্যাদায় বাস করবে, একে অপরের আনন্দে শরিক হবে এবং দুঃখে পাশে দাঁড়াবে। তিনি আশা প্রকাশ করেন যে শ্রীকৃষ্ণের সত্য, ন্যায় ও মানবিকতার শিক্ষা বিশ্বকে সঠিক পথ দেখাবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

16 August 2025

ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার: নাহিদ ইসলাম

www.hostbuybd.com