Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • জিবুতিতে ক্ষুদ্রঋণ মডেল নিয়ে আগ্রহ: প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা

জিবুতিতে ক্ষুদ্রঋণ মডেল নিয়ে আগ্রহ: প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা

বাসস:

জিবুতির প্রধানমন্ত্রী আব্দুল কাদের কামিল মোহাম্মদ সোমবার রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদর দপ্তরে বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জিবুতিতে বাংলাদেশের সফল ক্ষুদ্রঋণ মডেলের প্রতিলিপি তৈরি, আঞ্চলিক ভূ-রাজনীতি এবং রোহিঙ্গা সংকট সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে জিবুতির প্রধানমন্ত্রী মোহাম্মদ, অধ্যাপক ইউনূসের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে তার দেশে ‘সুপরিচিত নাম’ হিসেবে অভিহিত করেন। তিনি পূর্ব আফ্রিকার এই দেশটিতে সফরের জন্য অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানান।

ক্ষুদ্রঋণ কৌশল গ্রহণের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “ক্ষুদ্রঋণ সম্পর্কে আমাদের আপনার পরামর্শ প্রয়োজন।” বৈঠকে উপস্থিত জিবুতির ক্ষুদ্রঋণমন্ত্রীও ক্ষুদ্রঋণ ব্যবস্থা বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে প্রধান উপদেষ্টার কাছে পরামর্শ চান।

জবাবে অধ্যাপক ইউনূস এই আগ্রহকে স্বাগত জানান এবং জিবুতিকে তার ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলির সাথে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য বাংলাদেশে একটি প্রতিনিধিদল পাঠানোর পরামর্শ দেন। তিনি জানান যে বাংলাদেশী ক্ষুদ্রঋণ অপারেটররা সারা বছর ধরে প্রশিক্ষণ প্রদান করে, যা পরিদর্শনকারী কর্মকর্তারা কাজে লাগাতে পারেন।

অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিশাল সম্ভাবনার উপর জোর দেন। তিনি পরামর্শ দেন যে জিবুতি অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক এবং ওষুধ আমদানি করতে পারে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

14 October 2025

জিবুতিতে ক্ষুদ্রঋণ মডেল নিয়ে আগ্রহ: প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা

www.hostbuybd.com