Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জনপ্রিয়
  • নির্বাচন সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচন স্থগিতের দাবি

নির্বাচন সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচন স্থগিতের দাবি

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি নির্বাচন সংক্রান্ত নির্দেশনা অবিলম্বে স্থগিত করার জন্য বিএনপি নির্বাচন কমিশনে (ইসি) লিখিত দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এই প্রস্তাবনা জমা দেয়।

লিখিত প্রস্তাবে বিএনপি জানায়, জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণার ঠিক আগে শিক্ষা মন্ত্রণালয় তড়িঘড়ি করে ১ নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে নির্বাচন সম্পন্নের যে নির্দেশনা দিয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। দলটির মতে, এই কার্যক্রমের ফলে শিক্ষক/শিক্ষিকাদের একাডেমিক কার্যক্রম, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং ভোটকেন্দ্রের নির্বাচনের প্রস্তুতি ব্যাহত হবে। এতে জাতীয় সংসদ নির্বাচনের মতো বৃহৎ কার্যক্রমে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

তাই জাতীয় নির্বাচনের স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠানে এই নির্বাচন সংক্রান্ত নির্দেশনা স্থগিত করার দাবি জানিয়েছে বিএনপি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

23 October 2025

নির্বাচন সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নির্বাচন স্থগিতের দাবি

www.hostbuybd.com