Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • মতলব দক্ষিণে পূজামন্ডপ পরিদর্শনে ডিসি-এসপি-সেনাকর্তা

মতলব দক্ষিণে পূজামন্ডপ পরিদর্শনে ডিসি-এসপি-সেনাকর্তা

মতলব দক্ষিণ (চাঁদপুর):

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে সর্বজনীন দুর্গাপূজা পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রের প্রতিটি মানুষ যার যার ধর্মীয় উৎসব পালনের অধিকার রাখে। তিনি উৎসবের মাঝে এসে ভালো লাগার কথা জানান। তবে তিনি আক্ষেপ করে বলেন, “আমার কাছে আরো ভালো লাগতো যদি আমরা একা আসতে পারতাম।” তিনি উল্লেখ করেন, দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যদের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকতে হচ্ছে, যা ধর্মীয় উৎসব পালনে কাম্য ছিল না। “কিন্তু এটাই আমাদের বাস্তবতা,” বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব এবং চাঁদপুর জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন

এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের সভাপতি শঙ্কর রাও নাগ, জগন্নাথ দেব মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি গণেশ ভৌমিক, সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ। এছাড়াও জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও মন্দিরে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

29 September 2025

মতলব দক্ষিণে পূজামন্ডপ পরিদর্শনে ডিসি-এসপি-সেনাকর্তা

www.hostbuybd.com