Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে বিষধর সাপের কামড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

হাইমচরে বিষধর সাপের কামড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলায় বিষধর সাপের কামড়ে সোহেল গাজী (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের নতুন ঈশানবালা বাজারে একটি ভাতের হোটেলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোল্লা কান্দির বাসিন্দা রেহান উদ্দিন গাজীর ছোট ছেলে সোহেল গাজী মঙ্গলবার সকাল ১০টার দিকে নতুন ঈশানবালা বাজারের খোরশেদের ভাতের হোটেলে যান। সেখানে তিনি তাঁদের পালিত গরুর দুধ রাখতে হোটেলের ফ্রিজের নিচে অবস্থানরত একটি বিষধর সাপের কামড়ের শিকার হন।

তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা করা হলেও, স্থানটি চর এলাকা হওয়ায় দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়নি। সাপে কামড় দেওয়ার পর সোহেলকে ট্রলারযোগে প্রায় এক ঘণ্টা নদীপথ পাড়ি দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

নিহত সোহেল গাজীর বড় ভাই বুলু গাজী জানান, দেড় মাস আগে সোহেল সৌদি আরব থেকে দেশে ফেরেন। সৌদি আরবে থাকাকালীন তিন মাস আগে মোবাইলের মাধ্যমে তিনি এলাকার একটি মেয়েকে বিয়ে করেন। তিনি আরও জানান, “আমার ছোট ভাই বাড়ির সকল কাজে সহযোগিতা করতো। আজ সকালে আমাদের পালন করা গরুর দুধ দোকানে দিতে গিয়েই সাপের কামড়ে মৃত্যু বরণ করলো।”

হাইমচর থানা সূত্রে জানা গেছে, খবর পেয়ে এসআই মোঃ সোহরাব হোসেন ভূইয়া এবং পুলিশ সদস্যরা চাঁদপুর সদর হাসপাতালে যান। তাঁরা মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার জন্য লিখিত আবেদন করা হলে, পুলিশ আইনি প্রক্রিয়া শেষে সোহেল গাজীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

এই মর্মান্তিক ঘটনায় হাইমচরের নীলকমল ইউনিয়ন এবং মোল্লা কান্দি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

07 October 2025

হাইমচরে বিষধর সাপের কামড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

www.hostbuybd.com