Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • মতলব দক্ষিণে সাংবাদিক সেলিম ৩য় বারের মতো শ্রেষ্ঠ সমবায়ী মনোনীত

মতলব দক্ষিণে সাংবাদিক সেলিম ৩য় বারের মতো শ্রেষ্ঠ সমবায়ী মনোনীত

 

স্টাফ রিপোর্টার:

মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সহ সভাপতি সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম ৩য় বারের মতো জাতীয় সমবায় পুরুস্কার এর জন্য মতলব দক্ষিণ উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী মনোনিত হয়েছেন ।

সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিটি জাতীয় সমবায় পুরস্কার- ২০২৫ এর জন্য তাকে নির্বাচিত করে জেলা পর্যায়ে পাঠিয়েছেন।
এর আগে তিনি ২০১৮, ২০২৪ সালে মতলব দক্ষিণ উপজেলায় এবং ২০১৮ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছিলেন।

তিনি ১৯৯৮ সালে উত্তর লক্ষ্মীপুর কৃষক সমবায় সমিতির সদস্য হন। তখন থেকেই তিনি সমবায়ের সাথে জড়িত । তিনি মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ২০০৪ সালে সমিতির নির্বাচনে প্রথম সহ- সভাপতি নির্বাচিত হন। পরবর্তিতে ২০১১ সাল থেকে পর পর ৪ বার বিনা প্রতিদ্বন্ধিতায় সহ- সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তাঁর বাড়ি মতলব পৌর সভার দক্ষিণ বাইশপুর গ্রামে। তার দাদার বাড়ি মতলব উত্তর উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামে।

তিনি শুধু সমবায়ীই নন তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। সাংবাদিকতা পেশায় যুক্ত।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

30 September 2025

মতলব দক্ষিণে সাংবাদিক সেলিম ৩য় বারের মতো শ্রেষ্ঠ সমবায়ী মনোনীত

www.hostbuybd.com