Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়: ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়: ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান

 

মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, তাঁর দল কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। তবে কোনো দল বা ব্যক্তি যদি গণহত্যার সাথে জড়িত থাকে, তবে তিনি তাদের বিচার দাবি করেন।

আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রেসক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মোস্তাফিজুর রহমান ইরান আরও বলেন, “যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতেই হয়, তা অবশ্যই আদালতের মাধ্যমে করতে হবে, কোনো নির্বাহী আদেশে করা যাবে না।” তিনি সতর্ক করে বলেন যে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা হলে দেশে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মিরাজ খান, ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, সেক্রেটারী মোঃ মামুন হোসেন, যুব মিশন কেন্দ্রীয় সভাপতি সালমান খান বাদশা, লেবার পার্টির ভান্ডারিয়া পৌরসভার আহ্বায়ক মোঃ জাকির হোসেন, কাউখালী উপজেলার যুগ্ম আহ্বায়ক ডাক্তার শহিদুল ইসলাম, কাঁঠালিয়া উপজেলার সমন্বয়কারী মুফতি আরিফ বিন শহীদ সহ লেবার পার্টির জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

30 September 2025

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়: ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান

www.hostbuybd.com