Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সম্পাদক এম এ লতিফ

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সম্পাদক এম এ লতিফ

নিজস্ব প্রতিবেদক:

ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে দৈনিক চাঁদপুর খবর ও বিজয় টেলিভিশনের প্রতিনিধি সোহেল রুশদী সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি এম এ লতিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা ও অনুমোদন করা হয়।

২০২৫ সালের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় সভায় বিদায়ী কমিটির প্রতিবেদন পেশ ও বিগত সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। সভায় উপস্থিত সদস্যরা করতালির মাধ্যমে ২০২৬ সালের নতুন কমিটিকে স্বাগত জানান।

সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এছাড়া বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, জালাল চৌধুরী, বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, ইকবাল পাটোয়ারী ও শাহাদাত হোসেন শান্ত।

সাবেক সাধারণ সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন ও মাহবুবুর রহমান সুমনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সহ-সভাপতি আলম পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন ও মোরশেদ আলমসহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, এ কে আজাদ, তালহা জুবায়ের এবং অন্যান্য বিভাগীয় সম্পাদক ও কার্যকরী সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের মাধ্যমে চাঁদপুর প্রেসক্লাব জেলার সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

27 December 2025

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সম্পাদক এম এ লতিফ

www.hostbuybd.com