Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কোনো শক্তিই নির্বাচন থামাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কোনো শক্তিই নির্বাচন থামাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেক্স রিপোর্টঃ

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং এতে কোনো ধরনের বিলম্বের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “আমরা প্রধান উপদেষ্টার (সিএ) ঘোষিত সময়সূচি কঠোরভাবে অনুসরণ করছি। সিএ যে মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো ধরনের জল্পনা-কল্পনায় কান দেওয়ার প্রয়োজন নেই।”

আজ মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় পলিথিন বিরোধী প্রচারাভিযান ও লিফলেট বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অবৈধ পলিথিন ব্যবহারের বিপদ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “জনগণ যদি নির্বাচনের পক্ষে থাকে, তাহলে কোনো শক্তিই নির্বাচন থামাতে পারবে না। কারণ জনগণই সকল ক্ষমতার উৎস।”

এসময় তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। জাহাঙ্গীর বলেন, “কোনো চাঁদাবাজ যত শক্তিশালীই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও যোগ করেন, বাংলাদেশে কোনো চাঁদাবাজ পৃষ্ঠপোষকতা পাবে না। চাঁদাবাজদের চিহ্নিত করতে তিনি বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন, যাতে তাদের আইনের আওতায় আনা যায়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজির হার অন্যান্য এলাকার চেয়ে বেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দুই এলাকায় চাঁদাবাজদের দমনে বিশেষ অভিযান চালাবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

16 August 2025

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কোনো শক্তিই নির্বাচন থামাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

www.hostbuybd.com