Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন: মাহফুজ আলম

যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন: মাহফুজ আলম

স্টাফ রিপোর্টারঃ

অন্তর্বর্তী সরকারের তথ্য, সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম ইঙ্গিত দিয়েছেন যে তিনি যেকোনো মুহূর্তে তার পদ থেকে সরে যেতে পারেন। তিনি জানান, তিনি বর্তমানে অপেক্ষায় আছেন “কখন নেমে যাব,” এবং এই কারণে তার পদত্যাগের দাবি করে কোনো লাভ নেই।

আজ রবিবার সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।

মাহফুজ আলম বলেন, “আমলারা এখন পরবর্তী সরকারের অপেক্ষায় আছেন। আর আমি অপেক্ষায় আছি, কখন নেমে যাব। যেকোনো সময়ে নেমে যেতে পারি, তাই পদত্যাগের দাবি করে কোনো লাভ নেই।” তিনি আরও যোগ করেন, “মে মাস থেকেই অনেকে আমাদের পদত্যাগের দাবি করছেন। তাই গত দুই মাস ধরে অপেক্ষায় আছি, কখন নেমে যাব।”

তথ্য উপদেষ্টা জানান যে তিনি খুব কম সময়ের জন্য দায়িত্ব নিয়েছেন এবং স্বল্প সময়ে যতটুকু করা সম্ভব, ততটুকুই করার চেষ্টা করছেন। তিনি জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, “তবে আমাদের বয়স ও অভিজ্ঞতা কম। জনগণ নিশ্চয়ই এজন্য আমাদের ক্ষমা করবে।”

এসময় তিনি সাংবাদিকতা সুরক্ষা আইন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি নিশ্চিত করেন যে আইনটি প্রক্রিয়াধীন রয়েছে এবং “এই সময়ের মধ্যে যেকোনো মূল্যে এই আইন বাস্তবায়ন করা হবে।”

গোষ্ঠী স্বার্থের সমালোচনা করে মাহফুজ আলম বলেন, “অভিজ্ঞতায় দেখেছি, বাংলাদেশে গোষ্ঠী স্বার্থের জন্য সবাই কাজ করে। তারা জাতীয় স্বার্থ দেখে না। সেকারণে আমাদের হতাশা তৈরি হয়েছে।”

সিজিএস প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

28 September 2025

যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন: মাহফুজ আলম

www.hostbuybd.com