Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টারঃ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ছেলে মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে তিন কাঠা প্লটের দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

২০০৪ সালে প্লটটির জন্য আবেদন করেছিলেন সাংবাদিক সাগর সরওয়ার এবং ২০০৫ সালে এটি বরাদ্দ পান। ২০০৯ সালে প্লটের সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হলেও পূর্ববর্তী সরকার এটি সাগর সরওয়ারের পরিবারকে বুঝিয়ে দেয়নি। উত্তরাধিকার সূত্রে প্লটটির বর্তমান মালিক হলেন সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং ছেলে মাহির সরওয়ার মেঘ।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন। এসময় গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, তদন্তে দীর্ঘসূত্রিতার কারণে অনেক আলামত নষ্ট হয়ে গেছে।

অনুষ্ঠানে মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উপদেষ্টা, রাজউক চেয়ারম্যান এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

21 August 2025

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

www.hostbuybd.com