Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ শুরু

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ শুরু

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ শুরু

নিজস্ব প্রতিবেদক:

মাদকদ্রব্যের ভয়াবহতা রোধ, কিশোর গ্যাং দমন এবং যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয়ে চাঁদপুরে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, “কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যকার পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে হবে। এছাড়া খেলাধুলাই পারে তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে।” এ ধরনের আয়োজন যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, পারস্পরিক সহযোগিতা এবং ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মিয়াজী আলিফ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূর। এছাড়া অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও স্থানীয় ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা পুলিশের এই সময়োপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়াবিদ ও সচেতন নাগরিক সমাজ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

25 September 2026

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ শুরু

www.hostbuybd.com