Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ধামইরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত

ধামইরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৬-৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস রোডের ডাবল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— ধামইরহাট উপজেলার আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম (৩০)। নিহত দুইজনই গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যবসায়ীরা সকালে ভটভটিতে গরু বোঝাই করে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে বিহারীনগর বাইপাস এলাকার ডাবল ব্রিজ সংলগ্ন স্থানে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী চাপা পড়ে মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ধামইরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা এবং মরদেহ দুটি উদ্ধার করেন। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকালে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুই ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts