Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ঝড়ের কবলে যাত্রী নিয়ে মেঘনা নদীর চরে আটকা বোগদাদীয়া লঞ্চ

ঝড়ের কবলে যাত্রী নিয়ে মেঘনা নদীর চরে আটকা বোগদাদীয়া লঞ্চ

স্টাফ রিপোর্টার:

প্রায় ২০০ যাত্রী নিয়ে মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়েছে চাঁদপুর থেকে ছেড়ে আসা বোগদাদিয়া-৭ লঞ্চ।
শনিবার রাত ৮টার দিকে মেঘনা নদীর মুন্সিগঞ্জের গজারিয়া ও চাঁদপুর জেলার সীমানাবর্তী একটি ডুবোচরে এ ঘটনা ঘটে।

রাত ৯টার পর এমভি ইমাম হাসান নামের আরেকটি লঞ্চ ঘটনাস্থলে পৌঁছে কিছু যাত্রী উদ্ধার করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাকি যাত্রীদের উদ্ধারে বোগদাদিয়া-৮ লঞ্চ কাজ করছে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

চাঁদপুর বিআইডব্লিউটিএ-র উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, ‘লঞ্চটি ঝড়ের কবলে পড়ে ডুবোচরে আটকে গেছে। যাত্রীদের নিরাপদে উদ্ধারে দুটি লঞ্চ কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরো দেখুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts