Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • কাঠালিয়ায় ‘দৈনিক বাংলাদেশ বাণী’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাঠালিয়ায় ‘দৈনিক বাংলাদেশ বাণী’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:

‘বৈষম্যের বিরুদ্ধে’ এই স্লোগানকে ধারণ করে ঝালকাঠির কাঠালিয়ায় পালিত হয়েছে ‘দৈনিক বাংলাদেশ বাণী’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার কাঠালিয়া উপজেলা প্রতিনিধির উদ্যোগে আজ ১লা নভেম্বর সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম।

দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার কাঠালিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুর রহিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন কাঠালিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফয়সাল আহমেদ মিঠু, প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য মাহফুজুর রহমান গাজী, ডাঃ সূজিদ বৈদ্য এবং সমাজসেবক মোঃ সাখাওয়াত হোসেন অপু।

সভায় বক্তারা “দৈনিক বাংলাদেশ বাণী”-এর প্রথম বর্ষপূর্তিতে পত্রিকার সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং ‘বৈষম্যের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, একটি পত্রিকা কেবল সংবাদ পরিবেশন করে না, এটি সমাজের দর্পণ হিসেবে কাজ করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সিয়াম হোসাইন, মোঃ রফিক, মোঃ জামাল, মোঃ ইউসুফ, মোঃ মোন্তাসির প্রমূখ। কেক কাটা ও আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী কাঠালিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো দেখুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

01 November 2025

কাঠালিয়ায় ‘দৈনিক বাংলাদেশ বাণী’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

www.hostbuybd.com