Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচর থানার নতুন ওসি হলেন শাহ আলম: ফুলেল শুভেচ্ছা জানালো সহকর্মীরা

হাইমচর থানার নতুন ওসি হলেন শাহ আলম: ফুলেল শুভেচ্ছা জানালো সহকর্মীরা

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর জেলা পুলিশ প্রশাসনে রদবদল আনা হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলমকে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন/বদলি করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম স্বাক্ষরে প্রকাশিত অফিস আদেশে এই পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, চাঁদপুর জেলায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ শাহ আলমকে জনস্বার্থে পদায়ন/বদলী করে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে নিযুক্ত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) হাইমচর থানার অফিসার ও ফোর্সবৃন্দ নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলমকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।

নতুন ওসি মোঃ শাহ আলম সকলের সহযোগিতা কামনা করে বলেন, তিনি হাইমচর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts