Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনীতি
  • তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন: সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে সালাহউদ্দিন আহমদ জানান, সভায় মূলত দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো তথ্য তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানাবেন বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

02 December 2025

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন: সালাহউদ্দিন আহমদ

www.hostbuybd.com