Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে সেরা হয়ে জাতীয় পর্যায়ে কাঠালিয়ার নিরা

শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে সেরা হয়ে জাতীয় পর্যায়ে কাঠালিয়ার নিরা

মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বিভাগীয় পর্যায়ে তাৎক্ষণিক অভিনয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মেধাবী শিক্ষার্থী মোহসিনা মাহজাবিন নিরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বরিশাল বিভাগীয় পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তিনি এখন জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছেন।

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভাগীয় শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিরা তার অসাধারণ অভিনয় দক্ষতা, সাবলীল উপস্থাপন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে এই কৃতিত্ব অর্জন করেন।

মোহসিনা মাহজাবিন নিরা একটি শিক্ষক পরিবারের সন্তান। তার বাবা মাঈনউদ্দীন নিউটন পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা মাহবুবা রেদওয়ান শিল্পী পশ্চিম আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তারা তাদের দ্বিতীয় সন্তানের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত।

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার আগে নিরা উপজেলা এবং জেলা পর্যায়েও তাৎক্ষণিক অভিনয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন। ধারাবাহিকভাবে মেধার স্বাক্ষর রেখে তিনি এখন জাতীয় পর্যায়ে ঝালকাঠি ও বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

নিরার এই সাফল্যে তার শিক্ষা প্রতিষ্ঠান কাঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় আনন্দের জোয়ার বইছে। স্থানীয় এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, জাতীয় পর্যায়েও নিরা তার প্রতিভার স্বাক্ষর রেখে ঝালকাঠির নাম উজ্জ্বল করবেন।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

15 January 2026

শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে সেরা হয়ে জাতীয় পর্যায়ে কাঠালিয়ার নিরা

www.hostbuybd.com