Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনীতি
  • ওলামা দলের কুমিল্লা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ওলামা দলের কুমিল্লা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক;

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল’-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিম ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (১৬ জানুয়ারি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মোহা. আবুল হোসেনের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

১৪ সদস্যের এই টিমে কেন্দ্রীয় নেতা ড. মো. সলিম উল্যাহকে আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা কাজী মাহমুদুল হাছানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— শরীফ মো. ছফি উল্যাহ, মাওলানা আ. সাত্তার, মাওলানা ইউসুফ আলী তালুকদার, হাফেজ নায়েব আলী, মাওলানা সুলতান মাহমুদ, আলহাজ্ব মো. মিজানুর রহমান খোকন, প্রিন্সিপাল মাওলানা মো. শাহজাহান ভূঁইয়া, হাফেজ ক্বারী ইসমাইল হোসাইন, মাওলানা মো. আল আমিন, মাওলানা কাজী মো. ইয়াহ্ ইয়া মাছউদ, মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী এবং মাওলানা জাকির হোসেন।

কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানানো হয়, এই কমিটি কুমিল্লা বিভাগের জেলা ও ইউনিটগুলোতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচন পরিচালনার কৌশল নির্ধারণে কাজ করবে।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

17 January 2026

ওলামা দলের কুমিল্লা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

www.hostbuybd.com