Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ঝালকাঠিতে ব্যাবসায়ীকে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ

ঝালকাঠিতে ব্যাবসায়ীকে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ

ঝালকাঠি ব্যাবসায়ীকে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:


ঝালকাঠির রাজাপুরে কামাল হোসেন নামের এক ব্যাবসায়ীকে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে একদল মুখোশধারী দূর্বত্তের বিরুদ্ধে।

১৯ জানুয়ারি সোমবার রাত আনুমানিক সোয়া ১১ টার টার দিকে উপজেলার নারিকেল বাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে। কামাল হোসেন নারিকেল বাড়িয়া এলাকায় মুদি,মনোহরি ও বিকাশের ব্যাবসা করেন।

ভুক্তভোগী কামাল হোসেন অভিযোগ করে জানায়, রাত ১১ টা ১০ মিনিটের সময় দোকান বন্ধ করে বাড়ীর উদ্দেশ্যে রওনা হলে নারিকেল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে রাস্তায় ৪ জন মুখোশধারী দূর্বত্ত এসে পথরোধ করে তাকে মারধর শুরু করে এবং পায়ের রগ কাটার জন্য রাস্তায় ফেলে দেয়। তখন তাদের পায়ে ধরে জীবন ভিক্ষা চাইলে কামাল’কে তারা মেরে ফেলার কথা বলে। মুখোশধারীদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা কামাল’কে রাস্তার পাঁশে বাগানে নিয়ে গিয়ে জবাই করার চেষ্টা করে। সেই সময়ে রাস্তা থেকে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল। অ্যাম্বুলেন্স ড্রাইভাই রাস্তার পাশে কামালের সাথে মুখোশধারী দূর্বত্তদের ধস্তাধস্তি দেখে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজায়। দূর্বত্তরা তখন পুলিশ আসছে মনে করে কামাল’কে ফেলে পালিয়ে যায়। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজাপুর থানা পুলিশ জানায়,খবরপেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

20 January 2026

ঝালকাঠিতে ব্যাবসায়ীকে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ

www.hostbuybd.com