Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • শিক্ষা
  • ‘নকলের মতো শিক্ষাঙ্গন থেকে মাদক ও সন্ত্রাসও নির্মূল করা হবে’

‘নকলের মতো শিক্ষাঙ্গন থেকে মাদক ও সন্ত্রাসও নির্মূল করা হবে’

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার মাধ্যমে দেশে যে ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় এবার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, “শিক্ষাঙ্গনে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।”

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তার বক্তব্যে কচুয়ার সফল নকলবিরোধী আন্দোলনের কথা স্মরণ করে বলেন, “যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রম শুরু হয়ে দেশব্যাপী সফলতা পেয়েছে, ঠিক একইভাবে মাদকবিরোধী কার্যক্রমও এই কচুয়া থেকেই শুরু করা হবে।” তিনি আরও যোগ করেন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাঙ্গনে মাদক, সন্ত্রাস বা ইভটিজিংয়ের কোনো স্থান থাকতে পারে না।

দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ দুর্নীতিমুক্ত যাত্রা শুরু করবে। আমাদের লক্ষ্য হলো আগামীর বাংলাদেশকে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা।” শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাঙ্গনে শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে মন্ত্রী কচুয়ায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার রবিউল হাসান। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts