Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • পুকুরে বিষ দিয়ে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

পুকুরে বিষ দিয়ে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

পুকুরে বিষ দিয়ে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ


নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন কড়ইয়া এলাকার একটি মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটিকরপাড়া সংলগ্ন দক্ষিণ বিলে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে।

এতে খামারি আবুল খায়েরের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত খামারি আবুল খায়ের কড়ইয়া গ্রামের হাজী দুলাল মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ৬ বছর ধরে লিজ নিয়ে প্রায় ৮ একর পুকুর ও জমিতে মাছ চাষ করে আসছেন। মৎস্য ব্যবসায় তিনি বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে মোটা অংকের টাকা ঋণ নিয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সকালে খামারে গিয়ে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া ও সরপুঁটিসহ বিভিন্ন প্রজাতির মরা মাছ পানিতে ভেসে উঠতে দেখেন খামারি। পরে স্থানীয়দের সহায়তায় মাছ তোলার চেষ্টা করা হয়। এ সময় মরা মাছের আধিক্যে বিভিন্ন প্রজাতির পাখিদেরও সেখানে ভীড় করতে দেখা যায়।

খামারের পাহারাদার ইব্রাহিম বলেন, রাত ১টা পর্যন্ত খামার পাহারা দিয়ে ঘুমিয়ে পড়ি। ধারণা করা হচ্ছে, এই সুযোগে রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে।

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনায় মৎস্য খামারি আবুল খায়ের আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। তাঁর পরিবার নিয়ে বেঁচে থাকা এবং ঋণ পরিশোধের পথ অনিশ্চিত হয়ে পড়েছে। দ্রুত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মৎস্য খামারি আবুল খায়েরের অভিযোগ করে বলেন, গত ২৮ সেপ্টেম্বর কড়ইয়া এলাকায় অনুষ্ঠিত একটি মাদকবিরোধী সমাবেশে তিনি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। মাদক ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত না হওয়ায় ক্ষুব্ধ কোনো চক্র তাঁর খামারে এ তাণ্ডব চালিয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, খামারের মাছ মরে যাওয়ায় তিনি সর্বস্বান্ত হওয়ার পথে। ব্যাংক ও এনজিওর ঋণ পরিশোধ করা নিয়ে তিনি এখন চরম দুশ্চিন্তায় আছেন। তিনি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এবিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম আকাশ বলেন, মৎস্য খামারি আবুল খায়েরের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

21 October 2026

পুকুরে বিষ দিয়ে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

www.hostbuybd.com