Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews

চাঁদপুরে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে মেঘনা নদীর মোহনা সংলগ্ন ‘মিনি কক্সবাজার’ এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত এই মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মিনি কক্সবাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা দিয়ে যাওয়া একটি সন্দেহজনক যাত্রীবাহী বোট থামিয়ে তল্লাশি চালায় কোস্ট গার্ড সদস্যরা। তল্লাশিকালে বোটটি থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

“বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় এবং দেশের জলসীমায় অপরাধ দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

চাঁদপুর সংলগ্ন নদীপথ ব্যবহার করে মাদকের চালান পাচার রোধে কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts