Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনীতি
  • কোনো ‘মানসিক বিকারগ্রস্তের’ দায়িত্ব ছাত্রদল নেবে না: রাকিব

কোনো ‘মানসিক বিকারগ্রস্তের’ দায়িত্ব ছাত্রদল নেবে না: রাকিব

নিজস্ব প্রতিবেদক:

সাম্প্রতিক ক্যাম্পাস পরিস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মারের কর্মকাণ্ডকে ‘মানসিক বিকারগ্রস্ত’ আখ্যা দিয়ে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি সংগঠনের অবস্থান পরিষ্কার করেন।

ছাত্রদল সভাপতি তার পোস্টে উল্লেখ করেন, চট্টগ্রামসহ বিভিন্ন ক্যাম্পাসে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি ছাত্রদল অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করেছে। তিনি বলেন, “গতকালের (চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ) এবং আজকের ঘটনাগুলো মূলত গুপ্ত রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় নোংরা ও অশ্লীল ফটোকার্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে। ছাত্রদল গত দুই বছর ধরে এই অপসংস্কৃতির বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করে আসছে।”

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সহযোদ্ধা হিসেবে ইসলামি ছাত্রশিবিরসহ সব রাজনৈতিক পক্ষকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান রাকিব। তিনি বলেন, “ছাত্রদলের নেতা-কর্মীদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা কোনোভাবেই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করে এবং অন্যের উসকানিতে প্রতিক্রিয়া না দেখায়।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মারের কঠোর সমালোচনা করে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছিল, তখন আম্মার নতুন করে উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে পরিবেশ ঘোলাটে করছেন। তিনি অভিযোগ করেন:

“বিগত সময়ে বিকৃত মানসিকতার সালাউদ্দিন আম্মার জিয়া পরিবারকে নিয়ে অশ্লীল ও নোংরা স্ট্যাটাস দিয়েছে। আজ সে ছাত্রদলকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালি দিয়ে পোস্ট করেছে।”

আম্মারের অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “ছাত্রদল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা নির্দিষ্ট কোনো ইউনিটে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং আম্মারের নিজ জন্মস্থানেও ছাত্রদলের লাখ লাখ নেতা-কর্মী রয়েছে।”

ছাত্রদল সভাপতি রাকিব আরও বলেন, সালাউদ্দিন আম্মারদের মতো ব্যক্তিদের ৫ আগস্টের পর আবির্ভাব হয়েছে। অথচ ছাত্রদল সাড়ে ১৫ বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করে আজ মজলুম ও নির্যাতিত। তিনি একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের প্রতি ইঙ্গিত করে বলেন, “যে সংগঠন আম্মারকে ‘বি টিম’ হিসেবে ব্যবহার করছে, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। পরিষ্কারভাবে বলছি, কোনো মানসিক বিকারগ্রস্তকে রক্ষার দায়িত্ব ছাত্রদল নেয়নি।”

পোস্টের শেষাংশে রাকিবুল ইসলাম রাকিব সবাইকে সংশোধনের আহ্বান জানিয়ে বলেন, একাত্তর বা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বাংলাদেশে কেউ অপকর্ম করে রক্ষা পায়নি এবং ভবিষ্যতেও পাবে না। তিনি বলেন, “আমাদের ভুল-ত্রুটি থাকলে কঠোর ভাষায় গঠনতান্ত্রিক সমালোচনা করুন, রাজপথে প্রতিক্রিয়া দেখান—তাতে আপত্তি নেই। কিন্তু অশ্লীলতা ও নোংরামি চিরতরে বন্ধ করতে হবে।

আরো দেখুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts