Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ২৮ বছর এর তরুণ জাকারিয়া কুলঞ্জ ইউনিয়ন নির্বাচনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু

২৮ বছর এর তরুণ জাকারিয়া কুলঞ্জ ইউনিয়ন নির্বাচনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু

২৮ বছর এর তরুণ জাকারিয়া—কুলঞ্জ ইউনিয়ন নির্বাচনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। মাত্র ২৮ বছর বয়সী তরুণ ও সাবেক ছাত্রনেতা জাকারিয়ার নাম এখন ঘুরছে সম্ভাব্য দলীয় মনোনয়নপ্রত্যাশীদের আলোচনায়।

তরুণ নেতৃত্বের এই সম্ভাবনা ঘিরে ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে নানা হিসাব-নিকাশ। শেষ পর্যন্ত মনোনয়ন পেলে কুলঞ্জের নির্বাচনী মাঠে আসতে পারে নতুন সমীকরণ—এমন আলোচনা এখন স্থানীয়দের মুখে মুখে।

কুলঞ্জ ইউনিয়ন—নির্বাচন সামনে রেখে যেখানে ধীরে ধীরে সরগরম হয়ে উঠছে রাজনৈতিক মাঠ। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে ২৮ বছর বয়সী তরুণ সাবেক ছাত্রনেতা জাকারিয়ার নাম।

দলীয় মনোনয়ন পেতে তিনি এগিয়ে আছেন—এমন আলোচনা চলছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও হাট বাজার ছোট চায়ের স্টলে। তবে মনোনয়নের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় বিষয়টি রয়েছে আলোচনার পর্যায়ে।

তরুণ বয়সে নেতৃত্বের অভিজ্ঞতা এবং স্থানীয় পর্যায়ে সক্রিয়তার কারণে জাকারিয়াকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তার সমর্থকরা।

অন্যদিকে, নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের মধ্যেও চলছে নানা হিসাব-নিকাশ। নতুন মুখ কি ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি করতে পারবে—
নাকি পুরনো প্রার্থীদের ওপরই আস্থা রাখবেন ভোটাররা?

কুলঞ্জ ইউনিয়নের নির্বাচনী মাঠে এখনো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। তবে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আর ২৮বছর বয়সী জাকারিয়ার নাম আলোচনায় আসায় তরুণ নেতৃত্বের বিষয়টিও পেয়েছে নতুন মাত্রা।

সবশেষে দলীয় মনোনয়ন কার ভাগ্যে জুটবে, আর ভোটের মাঠে কারা থাকবেন—তা জানতে অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত।

তবে একটি বিষয় স্পষ্ট—কুলঞ্জ ইউনিয়নের এবারের নির্বাচন ঘিরে সম্ভাব্য তরুণ প্রার্থী জাকারিয়াকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। মনোনয়ন পেলে এই তরুণ প্রার্থী নির্বাচনী মাঠে কতটা প্রভাব ফেলতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

সুনামগঞ্জ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

26 September 2026

২৮ বছর এর তরুণ জাকারিয়া কুলঞ্জ ইউনিয়ন নির্বাচনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু

www.hostbuybd.com