Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অনন্য অধ্যায়: তারেক রহমান

মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অনন্য অধ্যায়: তারেক রহমান

মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অনন্য অধ্যায়: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা, যা সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অনন্য, গৌরবময় এবং ঐতিহাসিক ঘটনা।

শনিবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, “২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে এ বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। ১৯৭১ সালের এ দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনী ও দেশপ্রেমিক জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত পাল্টা আক্রমণের সূচনা করেন। এর ফলে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।”

সশস্ত্র বাহিনীকে নির্ভীক সাহসিকতা, শৌর্য ও সংকল্পবদ্ধ শৃঙ্খলায় তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন। পাশাপাশি দেশের প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় তাদের বলিষ্ঠ ভূমিকা বাহিনীটিকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বাণীতে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, “সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র, সুশিক্ষিত ও পেশাদার আধুনিক বাহিনীতে পরিণত করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও এ বাহিনীর আধুনিকায়ন অব্যাহত থাকে। বর্তমান সরকারও উন্নত বিশ্বের সাথে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে একটি প্রযুক্তি নির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বিস্তারিত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালালেও দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রয়াসে বাহিনীটি তার সাফল্যের যাত্রা অব্যাহত রেখেছে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে শান্তিরক্ষী প্রেরণকারী অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলেও তিনি মন্তব্য করেন।

বাণীর শেষে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে আত্মদানকারী সাত বীরশ্রেষ্ঠ—সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সকল বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি দিবসটি উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য এবং বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

21 November 2026

মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অনন্য অধ্যায়: তারেক রহমান

www.hostbuybd.com