Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে নাশকতা প্রতিরোধে সর্বদলীয় ঐক্যের আহ্বান এমপি মানিকের

চাঁদপুরে নাশকতা প্রতিরোধে সর্বদলীয় ঐক্যের আহ্বান এমপি মানিকের

চাঁদপুরে নাশকতা প্রতিরোধে সর্বদলীয় ঐক্যের আহ্বান এমপি মানিকের

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি।

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে জেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ফ্যাসিবাদের বিষয়ে কোনো আপসের সুযোগ নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক মতপার্থক্য ভুলে ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। অনেক রক্ত ও জীবনের বিনিময়ে দেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করতে হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জাতির প্রয়োজনে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হতে আমাদের সময় লাগে না।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট শাহাজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমদ, জেলা গণফোরামের সহসভাপতি অধ্যক্ষ মনির চৌধুরী এবং জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক কাজী রাসেল ও সাবেক যুগ্ম সদস্যসচিব সামিউর প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু ও ডি এম শাহাজাহান; সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও অ্যাডভোকেট সামছুল ইসলাম মন্টু; যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, অ্যাডভোকেট হারুনুর রশীদ ও শাহজালাল মিশন; দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাহাজাহান খান এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কে ছোট দল, কে বড় দল—এমন বিভেদ না করে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের নিরাপত্তা রক্ষায় রাজনৈতিক দলগুলোর সম্মিলিত ভূমিকা জরুরি। অতীতের মতো যেকোনো সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

22 November 2026

চাঁদপুরে নাশকতা প্রতিরোধে সর্বদলীয় ঐক্যের আহ্বান এমপি মানিকের

www.hostbuybd.com