Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনীতি
  • আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নাই: রুমিন ফারহানা

আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নাই: রুমিন ফারহানা

আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নাই: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক:

বিএনপিতে ফেরার কোনো আবেদন করেননি এবং দলে ফেরার এমন কোনো ইচ্ছা বা কারণও দেখেন না বলে স্পষ্ট জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান তুলে ধরেন।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’

তিনি উল্লেখ করেন, অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন তিনি আবার বিএনপিতে ফিরবেন কি-না। তাদের উদ্দেশে বিনীতভাবে তিনি জানান যে, বিএনপিতে ফেরার জন্য তিনি কখনোই কোনো আবেদন করেননি। পাশাপাশি তার কোনো কথা বা আচরণে তিনি আবার দলে ফিরবেন—এমন মনে করার কোনো কারণ আছে বলেও তিনি মনে করেন না।

নিজের বক্তব্যের পাশাপাশি ওই পোস্টের নিচে একটি ফটোকার্ড সংযুক্ত করেন রুমিন ফারহানা। গত ২২ নভেম্বর প্রকাশিত ওই ফটোকার্ডে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্য তুলে ধরা হয়েছে। ওই বক্তব্যে বলা হয়, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃতরা ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

24 November 2026

আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নাই: রুমিন ফারহানা

www.hostbuybd.com