Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ইতালিতে পাঠানোর নামে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিউটি পার্লার মালিক গ্রেপ্তার

ইতালিতে পাঠানোর নামে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিউটি পার্লার মালিক গ্রেপ্তার

ইতালিতে পাঠানোর নামে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিউটি পার্লার মালিক গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি:

ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জে এক বিউটি পার্লার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নারীর নাম আরিফা রহমান পপি আক্তার। তিনি হাজীগঞ্জের রয়েল মার্কেটে অবস্থিত ‘দুলহান বিউটি পার্লার’-এর মালিক।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আবু সাঈদ সুমনকে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা নেন পপি আক্তার। কিন্তু দীর্ঘদিন পার হলেও তাঁকে ইতালি পাঠানোর কোনো ব্যবস্থা করা হয়নি। এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি। পরে প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগী। এ ঘটনায় দায়ের করা প্রতারণার মামলায় আদালত পপি আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালতের জারি করা ওই পরোয়ানার ভিত্তিতে শুক্রবার বিকেলে হাজীগঞ্জ থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে পপি আক্তার আরও একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

06 November 2026

ইতালিতে পাঠানোর নামে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিউটি পার্লার মালিক গ্রেপ্তার

www.hostbuybd.com