Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

‘বিনা মূল্যে আইনি সহায়তা, স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

মঙ্গলবার সকাল পৌনে ৯টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চক্ষু হাসপাতাল প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি ও পরবর্তী লিগ্যাল এইড মেলার শুভ উদ্বোধন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার। র‍্যালি শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিচারক, প্যানেল আইনজীবী ও বিচারপ্রার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, পুলিশ সুপার মো. রবিউল হাসান, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আমিরুল ইসলাম এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান।

এছাড়াও জেলা লিগ্যাল এইড অফিসার মো. আব্দুল আলীম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর রশিদ এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনি সহায়তা কার্যক্রম একটি মাইলফলক। অসহায় ও দুস্থ মানুষের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে তারা সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরো দেখুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

29 April 2026

চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

www.hostbuybd.com