Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • শিক্ষা
  • পরীক্ষার কেন্দ্র দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

পরীক্ষার কেন্দ্র দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্র আকস্মিক পরিদর্শনে এসে দায়িত্বে অবহেলা না করতে সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেছেন প্রাথমিক, গণশিক্ষা ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি মঙ্গলবার দুপুরে উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে চলমান এসএসসি পরীক্ষা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts