Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

ডেক্স রিপোর্ট: ঝালকাঠির রাজাপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। শীতকালীন সবজি ও অন্যান্য রবি ফসল উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতে এই সহায়তা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাহিদা শারমিন আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেরুন্নেছা পাপড়ি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসেন শাহারিয়ার সিফাতসহ অন্যান্য কৃষি কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, রবি মৌসুমে শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে প্রাথমিকভাবে মোট ৬৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে ৪৪৫ জন কৃষককে বীজ ও সারের সমন্বিত সহায়তা এবং ২২৫ জন কৃষককে শুধু বীজ সহায়তা দেওয়া হবে।চাষযোগ্য শীতকালীন সবজি চাষে প্রত্যেক কৃষককে বেগুন, পালংশাক, লালশাক, মটরশুটি, লাউ, মূলা, বাটিশাকসহ ৯ ধরনের বীজের প্যাকেট দেওয়া হচ্ছে। মাঠে চাষযোগ্য শীতকালীন ফসলের জন্য কৃষকদের লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শসার বীজসহ ডিএপি ও এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

এছাড়া, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর ও খেসারী উৎপাদন বৃদ্ধির জন্য আরও ১,৩৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। এসব কৃষককে এক বিঘা জমির জন্য নির্ধারিত পরিমাণে বীজ, ডিএপি ও এমওপি সার বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

প্রধান অতিথি ইউএনও রিফাত আরা মৌরি তাঁর বক্তব্যে বলেন, “সরকার কৃষকদের হাতে প্রণোদনার মাধ্যমে উন্নয়নের সুফল পৌঁছে দিচ্ছে। প্রাপ্ত সহায়তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি করতে পারলে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।” অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

24 October 2025

রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

www.hostbuybd.com