Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • হাসিনার রায় দুর্নীতিবাজদের জন্য সতর্ক সংকেত: দুদক চেয়ারম্যান

হাসিনার রায় দুর্নীতিবাজদের জন্য সতর্ক সংকেত: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়কে ‘দুর্নীতিবাজদের জন্য সতর্ক সংকেত’ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় একটি যুগান্তকারী ঘটনা। এটি প্রমাণ করে যে আইন সবার জন্য সমান এবং কেউই আইনের ঊর্ধ্বে নন।”

মামলায় রায়ে দুদক সন্তুষ্ট কী না—অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মামলার রায়ের কপি আমাদের হাতে আসেনি। রায়ের কপি পর্যালোচনা করে এরপরই আমরা এ বিষয়ে আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।”

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শেখ হাসিনার নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করে। এরই ধারাবাহিকতায়, চলতি বছরের ১৪ জানুয়ারি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করে দুদক। ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে এই মামলা করা হয়।

এই মামলায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছিল।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

28 November 2025

হাসিনার রায় দুর্নীতিবাজদের জন্য সতর্ক সংকেত: দুদক চেয়ারম্যান

www.hostbuybd.com