Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

​চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম।

​প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের অসংখ্য নারী নেতাকর্মী গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাহসিকতার সঙ্গে ভূমিকা রেখে চলেছেন।

​মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার তাগিদ দিয়ে তিনি বলেন, দলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। কোনো অন্যায়, অবিচার ও নিপীড়নের কাছে মাথা নত না করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

​তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার পাশাপাশি সমাজে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর অপরাধ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। দলের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও পারস্পরিক ঐক্য বজায় রেখে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

​আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী ও আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদা খানম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন অনন্তা চক্রবর্তী।

​এ সময় চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, আলহাজ মোশাররফ হোসাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশসহ জেলা বিএনপি, মহিলা দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় থেকে মহিলা দলের নেতাকর্মীদের একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অঙ্গীর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts