Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • সাভারে পার্কিং করে রাখা লাব্বায়েক পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

সাভারে পার্কিং করে রাখা লাব্বায়েক পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

সাভারে পার্কিং করে রাখা লাব্বায়েক পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

ডেক্স রিপোর্ট:

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা লাব্বায়েক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সাভার থানাধীন জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে লাব্বায়েক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-০৪৭৪) পার্কিং করে রাখা ছিল। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আগুনে বাসটির ভেতরের অংশ ও যাত্রীদের বসার আসনগুলো পুড়ে যায়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

27 November 2026

সাভারে পার্কিং করে রাখা লাব্বায়েক পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

www.hostbuybd.com