Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনীতি
  • আসিফ নজরুলের গ্রেপ্তার দাবি করে কঠোর সমালোচনা নাসীরুদ্দীন পাটওয়ারীর

আসিফ নজরুলের গ্রেপ্তার দাবি করে কঠোর সমালোচনা নাসীরুদ্দীন পাটওয়ারীর

আসিফ নজরুলের গ্রেপ্তার দাবি করে কঠোর সমালোচনা নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে নানা প্রতিশ্রুতি ভঙ্গ, সরকার পরিচালনায় জটিলতা তৈরি এবং ‘গোপন ঘুঁটি খেলার’ গুরুতর অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা গ্রেপ্তার দাবি করেছেন এনসিপির এই শীর্ষ নেতা।

রোববার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক সমসাময়িক বিষয়ে আলোচনায় অংশ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।

ড. আসিফ নজরুলের তীব্র সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে আসিফ নজরুল সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা পরে তিনি রক্ষা করেননি। তার ভাষায়, ‘তিনি (আসিফ নজরুল) আমাকে বলেছিলেন সরকার গঠনের পরে রাষ্ট্রপতিকে সরাবেন। কিন্তু তিনি প্রতিশ্রুতি রাখেননি। তিনি সরকারের মধ্যে নানা জটিলতা তৈরি করেছেন।’ আসিফ নজরুলকে একজন ‘প্রতারক ও মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে পাটওয়ারী যোগ করেন, শিক্ষক হিসেবে সম্মান করলেও জনগণের সঙ্গে আপস বা গাদ্দারি করায় তাকে রাজনৈতিকভাবে ছাড় দেওয়া যায় না।

ছাত্র-জনতার অভ্যুত্থান ও সরকার গঠনের পেছনের বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক দাবি করেন, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রণয়নের সময় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা করে আসিফ নজরুল এর বিভিন্ন ধারা পরিবর্তনের চেষ্টা করেছিলেন। অভ্যুত্থানের দিনগুলোতে সেনানিবাস ও বঙ্গভবনে যাওয়ার প্রক্রিয়ায় আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বঙ্গভবনে সরকার গঠনের প্রক্রিয়ার সময় তাকে ভেতরে প্রবেশ করতে না দিয়ে বাইরে বসিয়ে রাখা হয়েছিল; সেদিন তাকে ভেতরে ঢুকতে দিলে হয়তো সরকারই গঠন হতো না।

আলোচিত ‘ছাগলকাণ্ড’ ও গবাদিপশু পালনের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটি সংবেদনশীল সময়ে একজন দায়িত্বশীল ব্যক্তির গরু-ছাগল পালনে জড়িয়ে পড়া ও সেখানে পুলিশি পাহারা বসানোর বিষয়টি অনভিপ্রেত। এ সময় আসিফ নজরুলের পোষা ছাগল হারানোর ঘটনা নিয়েও তীব্র কটাক্ষ করেন এনসিপির এই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts