Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • এস.এম.ই ফাউন্ডেশনের মাধ্যমে আগামী ৫ বছরে ৫০ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর

এস.এম.ই ফাউন্ডেশনের মাধ্যমে আগামী ৫ বছরে ৫০ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর

এস.এম.ই ফাউন্ডেশনের মাধ্যমে আগামী ৫ বছরে ৫০ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর

​নিজস্ব প্রতিবেদক:

​এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে ৫০ হাজার উদ্যোক্তা তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। রোববার (২২ নভেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

​ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয় এবং এসএমই ফাউন্ডেশনের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী সিএমএসএমই খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, এই খাতের সম্প্রসারণ ও উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম আরও জোরদার করা হবে। আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তা তৈরির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

​সাত দিনব্যাপী এই আয়োজনে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত নানা পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ থাকছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

22 November 2026

এস.এম.ই ফাউন্ডেশনের মাধ্যমে আগামী ৫ বছরে ৫০ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর

www.hostbuybd.com