Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • শিক্ষা
  • এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ

এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ

এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ফল পুনর্মূল্যায়নের জন্য দেশের সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে লক্ষাধিক পরীক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই আবেদন জমা পড়েছিল সর্বোচ্চ সংখ্যক।

​শিক্ষা বোর্ডগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জানান।

​অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি, কুমিল্লায় ৩৫ হাজারের বেশি, ময়মনসিংহে ২৭ হাজার ৬৭৬ জন, যশোরে ২৮ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি এবং বরিশালে ১৭ হাজারের বেশি শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন।

​এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। মূল ফলাফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফল না পেয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের এই আবেদন করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো এই পুনঃনিরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল।

​সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পুনঃনিরীক্ষার ফল জানতে পারছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts