Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • ট্রাম্পের সাথে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ

ট্রাম্পের সাথে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ

স্টাফ রিপোর্টারঃ

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে আগত বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেসে এই নৈশভোজের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প-এর সঙ্গে ড. ইউনূস ও তার মেয়ে দীনা ইউনূস-কে দেখা যায়।

প্রেস উইংয়ের পাঠানো বার্তা অনুযায়ী, সংবর্ধনা অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এই সাক্ষাৎটি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের আবহে বিশ্বনেতাদের অংশগ্রহণে আয়োজিত গুরুত্বপূর্ণ এক অনুষ্ঠানে অনুষ্ঠিত হলো।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

28 September 2025

ট্রাম্পের সাথে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ

www.hostbuybd.com