Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • ইইউ রাষ্ট্রদূত মিলারের সঙ্গে অধ্যাপক আলী রিয়াজের বৈঠক

ইইউ রাষ্ট্রদূত মিলারের সঙ্গে অধ্যাপক আলী রিয়াজের বৈঠক

ডেক্স রিপোর্টঃ

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে বৈঠক করেছেন। রাজধানীর সংসদ ভবন এলাকায় অবস্থিত কমিশনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই পক্ষ ঐক্যমত্য কমিশনের কার্যক্রম, লক্ষ্য ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অধ্যাপক আলী রিয়াজ কমিশন কর্তৃক রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপ, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং সম্প্রতি গৃহীত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে ইইউ রাষ্ট্রদূতকে অবহিত করেন।

রাষ্ট্রদূত মাইকেল মিলার কমিশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার চলমান এই প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে।

ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) – ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে বৈঠক করেছেন। রাজধানীর সংসদ ভবন এলাকায় অবস্থিত কমিশনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই পক্ষ ঐক্যমত্য কমিশনের কার্যক্রম, লক্ষ্য ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অধ্যাপক আলী রিয়াজ কমিশন কর্তৃক রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপ, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং সম্প্রতি গৃহীত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে ইইউ রাষ্ট্রদূতকে অবহিত করেন।

রাষ্ট্রদূত মাইকেল মিলার কমিশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার চলমান এই প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

21 August 2025

ইইউ রাষ্ট্রদূত মিলারের সঙ্গে অধ্যাপক আলী রিয়াজের বৈঠক

www.hostbuybd.com