Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দ্বিতীয় প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দ্বিতীয় প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ

ডেক্স রিপোর্টঃ

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এই প্রতিবেদনটি হস্তান্তর করেন।প্রতিবেদনে মোট ৭৮ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জন কর্মকর্তা রয়েছেন।

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে বঞ্চনার শিকার এবং এরই মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রথম ধাপে কমিটি উপসচিব ও তার উপরের পদের কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে গত ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রথম প্রতিবেদন জমা দিয়েছিল।

দ্বিতীয় ধাপে, প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের আবেদন যাচাই-বাছাই করা হয়। মোট ২১০টি আবেদন পর্যালোচনার পর এই সুপারিশগুলো প্রণয়ন করা হয়েছে। একই সাথে, ১৩২ জন কর্মকর্তাকে কেন পদোন্নতি দেওয়া হয়নি, তারও সুনির্দিষ্ট কারণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

21 August 2025

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দ্বিতীয় প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ

www.hostbuybd.com