Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চিকিৎসার মান উন্নয়নে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগ

চিকিৎসার মান উন্নয়নে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগ

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ

রোগীদের চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় রোগীদের ভোগান্তি, দালালদের দৌরাত্ম্য, জরুরি বিভাগে চিকিৎসক না থাকা, প্রাইভেট অ্যাম্বুলেন্সের পার্কিং, নির্ধারিত সময়ে চিকিৎসকদের অনুপস্থিতি এবং রোগীদের স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকরা এসব সমস্যাকে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ রোগীদের ভোগান্তির কারণ হিসেবে তুলে ধরেন। তারা বলেন, হাসপাতালের সব চিকিৎসক যেন আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন, সে ব্যাপারে নজর রাখা প্রয়োজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান সাংবাদিকদের উত্থাপিত যৌক্তিক ও বাস্তবসম্মত সমস্যাগুলোর জন্য তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, হাসপাতালে জনবলের ব্যাপক সংকট রয়েছে। ২৯ জন বরাদ্দকৃত চিকিৎসকের মধ্যে বর্তমানে মাত্র ৯ জন কর্মরত আছেন। এছাড়া নার্স, আয়া, ঝাড়ুদার ও নাইটগার্ডসহ অসংখ্য পদে জনবল সংকট রয়েছে। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।

ডাঃ গোলাম রায়হান বলেন, বর্তমানে যে কয়েকজন চিকিৎসক আছেন, তাদের দিয়েই রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করা হবে। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে চিকিৎসা নিতে আসা কোনো রোগী যেন ভোগান্তির শিকার না হন, সেদিকে কঠোর নজর রাখা হবে। তিনি দালালদের দৌরাত্ম্য কমাতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিকও বক্তব্য রাখেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ আমির খসরু প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, সদস্য মাহফুজ মল্লিক, যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির, সদস্য জাহাঙ্গীর আলম, মোশাররফ তালুকদার, শরীফ উল্লাহ টিটু, সাইয়্যদুল আরেফিন শ্যামল, শফিকুল ইসলাম রিংকু, ইদ্রিস খান, নিমাই ঘোষ, লোকমান হোসেন হাবীব, আশরাফুল জাহান শাওলিন ও দীপু সরকার। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসকও উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

25 August 2025

চিকিৎসার মান উন্নয়নে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগ

www.hostbuybd.com