Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ঝালকাঠিতে মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন


মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:

পারিবারিক কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা অভিযোগে হয়রানির শিকার এক নারী ঝালকাঠির রাজাপুরে সংবাদ সম্মেলন করেছেন। ভুক্তভোগী জাহিদা বুধবার বেলা ১১টায় রাজাপুর প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, প্রতিবেশী মৃত শহ আলম হাওলাদারের তিন মেয়ে তুলি, শিমু ও ফারজানা তাদের পারিবারিক কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছেন।

জাহিদা জানান, গত ৫ জুলাই শনিবার সকালে তাদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে তুলি, শিমু ও ফারজানা লাঠিসোটা নিয়ে তার ওপর হামলার চেষ্টা করেন। তিনি দৌড়ে স্থানীয় হোসেন সিকদারের দোকানে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান। এ সময় হোসেন সিকদার ও শাহ আলম হাওলাদারসহ স্থানীয়রা তাকে রক্ষা করেন এবং প্রতিপক্ষকে শান্ত করে বাড়িতে পাঠিয়ে দেন। জাহিদার দাবি, তখন তুলি, শিমু ও ফারজানাকে কেউ মারধর করেনি, যার একাধিক সাক্ষীও রয়েছে।

পরে দুপুর ২টার দিকে প্রতিপক্ষ ফারজানা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে জাহিদা, তার চাচাতো ভাই মোঃ অলিউল্লাহ, মোঃ মামুন এবং চাচাতো বোন নুসরাত জাহান বেবির নামে রাজাপুর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। জাহিদা জোর দিয়ে বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং ঘটনার সময় তার চাচাতো ভাইয়েরা কেউই বাড়িতে ছিলেন না। বর্তমানে প্রতিপক্ষরা তাদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে জাহিদা প্রতিপক্ষের হয়রানি থেকে রক্ষা পেতে এবং ঘটে যাওয়া ঘটনার সঠিক বিচার পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

09 July 2025

ঝালকাঠিতে মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

www.hostbuybd.com