Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • পুকুরে ডুবে ৬ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

পুকুরে ডুবে ৬ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের হাইমচরে পুকুরের পানিতে ডুবে লামিয়া আক্তার (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। লামিয়া হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের গন্ডামারা গ্রামের জাহাঙ্গীর তপদার ও খাদিজা বেগমের মেয়ে। সে সিপাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে লামিয়া তাদের বাড়ির উঠোনের পুকুরপাড়ে খেলছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে তার মা ও পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে খোঁজাখুঁজির পর তাকে পানিতে ডুবে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা লামিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

25 July 2025

পুকুরে ডুবে ৬ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

www.hostbuybd.com