Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী হতাহতের ঘটনায় মির্জা ফখরুলের শোক

বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী হতাহতের ঘটনায় মির্জা ফখরুলের শোক

ডেক্স রিপোর্টঃ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১৬ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু এবং অসংখ্য শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই।”

তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আল্লাহ যেন তাদের এই বিশাল শোক সহ্য করার ক্ষমতা দেন, সেই প্রার্থনা করেছেন।

বিএনপি মহাসচিব অবিলম্বে এই বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তিনি দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

21 July 2025

বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী হতাহতের ঘটনায় মির্জা ফখরুলের শোক

www.hostbuybd.com