Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনৈতিক
  • হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার:

চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে এগারোটায় তিনি হাসপাতাল থেকে গুলশানে তার বাসভবন ফিরোজা ভিলায় ফেরেন বলে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে শুক্রবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, “ম্যাডামের (খালেদা জিয়া) সামগ্রিক অবস্থা এখন স্থিতিশীল। এখন হাসপাতালে ভর্তি হওয়ার সময়ের তুলনায় তার অবস্থার উন্নতি হয়েছে।”

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে গত বুধবার রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার প্রয়োজনীয় নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা নিয়মিত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts